গৃহস্থালীর টুকিটাকি শর্টকাট টিপস

গৃহস্থালীর টুকিটাকি শর্টকাট টিপস।
গৃহস্থালীর টুকিটাকি টিপস জানা থাকলে যে কোন
সময় কেউ এরকম সমস্যায় পড়লে তাকে সাহায্য করা
যাবে । এগুলো সবারই কমবেশী জানা প্রয়োজন ।
অনেকেই হয়তো অনেক কিছু জানেন । তারপরও নতুন
কিছু জানাবার চেষ্টা করলাম ।
#অনেক দিন আলু স্টোর করতে চাইলে প্যাকেটে
একটা আপেল রাখুন, আলুতে চারা গজাবে না।
#পেঁয়াজ কাটার সময় চুইংগাম চিবুতে থাকুন, চোখ
জ্বালা করবে না।
#মাছ ভাজতে কড়াইতে তেল গরম হলে মাছের ওপর
সামান্য লবণ ছিটিয়ে দিন, তেলের ছিটা আসবে না।
#মাছ রান্না করে হাতের কাছে কাঁচা ধনিয়া
পাতা থাকলে কুচি কটুকিটাকিরে কেটে বিছিয়ে
দিন, স্বাদ বহুগুণ বেড়ে যাবে।
#ডাল যত বেশি সময় জ্বালানো হবে স্বাদ ততই
বাড়বে। তাই ডাল রান্নার সময় বেশি জল দিয়ে
অনেকক্ষণ ধরে জ্বাল দিন।
#মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসাসহ
এক টুকরো কাঁচা পেঁপে দিন।
#মাংস রান্না করে শেষে নামানোর আগে
বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজা) দিয়ে দিন। স্বাদ
বেড়ে যাবে।
#ডিম সিদ্ধ করতে জলতে সামান্য লবণ দিন। ডিম
ফাটবে না আর খেতেও সুস্বাদু হবে। ডিম ঠাণ্ডা
করে খোসা ছাড়ান, এতে খোসায় লেগে ডিম নষ্ট
হবে না।
#রান্নায় খাদ্যমান ঠিক রাখতে যতটুকু সম্ভব
তরকারি বড় বড় টুকরা করে কাটুন।
#রান্নায় গরম জল ব্যবহার করুন, তাড়াতাড়ি রান্না
হবে।
#ফ্রিজের মধ্যে আঁশটে গন্ধ এড়াতে ফ্রিজে এক
টুকরো কাঠ কয়লা রেখে দিন। আঁশটে গন্ধ থাকবে
না।
#ভাতের মাড় ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিন।
বাসন ধোয়ার সময় এই মাড় পানির সঙ্গে ব্যবহার
করুন। কাচের ও স্টেনলেস স্টিলের বাসন ঝকঝকে
হবে।
#হাতে রান্না করার সময় হলুদের দাগে ভরে গেছে।
এক টুকরো লেবু ভালো করে হাতের তালুতে ঘষে ধুয়ে
ফেলুন। দাগ থাকবে না।
#কচু কাটার পর হাত কালচে হয়ে যায়। হাত চুলকাতে
থাকে। জল দিয়ে না ধুয়ে লবণ মেখে চুলার তাপে
হাতটা কিছুক্ষণ ধরে রাখুন। চুলকানো বন্ধ হয়ে যাবে।
#লেবু কেটে ফেললেই শুকিয়ে যায়। কাটা লেবু
ফ্রিজে রাখতে না চাইলে এর ওপর সামান্য
নারিকেল মাখিয়ে খোলা জায়গায় রাখুন।

Comments

Popular posts from this blog

***কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ***

ICT বিষয়ক ২৬০ টি প্রশ্নোওর